• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ শুরু

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ২:৫৪
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ২:৫৪

96600026

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে নেতাকর্মী জোড়ো হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশের কারণে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এর আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পাবে বলে ধারণা করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ, সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com