• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩০
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩০

988578

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিচারিক আদালতে আত্মসমর্পণ না করায় সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ পৌঁছায় রায়ের কপি। সেক্ষেত্রে ১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে টুকু আদালতে আত্মসমর্পণ করেননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০০৭ সালের মার্চ মাসে টুকুর বিরুদ্ধে চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন। কমিশনের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com