• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত হলেন যারা

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৯:৫১
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৯:৫১

9655589 2 2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত হলেন যারা

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে ভোটারদের ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম)। ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম ও মুখপাত্র পদে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা।

এদিকে বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

যা চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com