• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:২৪
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:২৪

97858

মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিল ও রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার নেতাকর্মীরা।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিল থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। এ সরকার জনগণের ভোটাধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকারসহ সকল মৌলিক মানবাধিকার হরণ করেছে। সরকার নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে। এ ফরমায়েশি তফসিল সকল বিরোধী রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। অথচ সরকার আদালতকে অপব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন, শামছুর রহমান, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম প্রমুখ।

অন্যদিকে, রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।

শনিবার (৯ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে করা হয়। বিক্ষোভ মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে রাজপথে থাকতে হবে।

তিনি বলেন, জনতার দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেন, যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছেন জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফজুর রহমান, ফখরুদ্দীন মানিক।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com