• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে : ফারুক

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:৪৮
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:৪৮

96666296 1

মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে : ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা কালো টাকা অর্জন করেছে, তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, যারা ১৯৭১ সালে আমাদের পছন্দ করেনি,মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে।

এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল। ৭ দিন পরে শেখ হাসিনা ও এরশাদ মিলে তাকে হত্যা করেছে। এনসিপি আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে পূর্বের ইতিহাস ঘেঁটে দেখবেন। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করতে দেওয়া যাবে না।

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যে চক্রান্ত করেছেন, তা কোনোকিছুতেই কাজ হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে।

সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইফতিয়াক আজিজ উলফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com