• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ’ ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে : সালাম

প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ২:১৫
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ২:১৫

96666396 13

শহীদ’ ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে : সালাম

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতার ৫৩ বছর পরও সে স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন নিয়ে হাজারও ছাত্র-জনতা জীবন দিয়েছে তা যেন স্বপ্নই না থাকে, তা যেন ব্যর্থ না হয়, বাস্তবে রূপ দিতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে সালাম এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আব্দুস সালাম বলেন, মানবসৃষ্ট বন্যায় এই জনপদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এটি প্রত্যাশা করি না।

তিনি বলেন, ফেনীতে বন্যাদুর্গত মানুষের জন্য দুইদিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ঢাকা থেকে সেখানে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধপত্র।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী।

শুক্রবার (৩০ আগস্ট) দিনভর উপজেলার চন্ডিপুর, পদ্মা বাজার, নোয়াপাড়া, ভোলা কোট, নওগাঁওতে বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সমাজসেবা-সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব হোসেন, সহধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ রব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিশান মজুমদার, যুবদলের গোলাম মোস্তফাসহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com