• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৮:৫১
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৮:৫১

966696968

শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি মাজার গেট হয়ে হাইকোর্ট মোড়ে আসলে পিছন থেকে যুবলীগের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। এ সময় তারা কয়েকজন আইনজীবীকে ধাক্কা দেয় ও গালমন্দ করে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে।

বার কাউন্সিল ভবনের কাছে সুপ্রিম কোর্টের গেটের সামনে আসলে বিএনপিপন্থি আইনজীবীরা ঘুরে দাঁড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আইনজীবীরা ধাওয়া দিলে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাকী কামরুল ইসলঅম সজল বলেন, বিকাল তিনটার দিকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট বার ভবনে বিক্ষোভ মিছিল করে। পরে আমরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে রাস্তায় যাই। মিছিলটি হাইকোর্ট মোড়ে আসলে পিছন থেকে যুবলীগের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিয়ে আমাদের মিছিলে বিশৃঙ্খলঅ করে। কয়েকজন আইনজীবীকে ধাক্কাও দেয়। পরে আমাদের ধাওয়া খেয়ে যুবলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে বার ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। কোটাবিরোধী আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতে কোটাবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী সরাসরি কোটার পক্ষে অবস্থান নিয়ে আদালত অবমাননা করেছেন। কারণ বিষয়টি এখন আদালতে বিচারাধীন। প্রধানমন্ত্রী ২০১৮ সালে রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি বাতিল করার কথা বলেছেন। অথচ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি অঙ্গীকার করেছেন রাগ-অনুরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। এ কথা বলে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com