• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৭
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৭

9603 5

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে। সেটা হলো জনগণকে অপমান করার ভূত। হাসিনার ১৫ বছরের শাসনকে সংক্ষেপে মূল্যায়ন করলে সেটা ছিল জনগণকে নিয়ে উপহাস করা। যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল, নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা— উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রোরেল আর পদ্মাসেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক বীভৎস দৃষ্টান্ত। চার কোটি ছাত্র-জনতাকে বলেছিল, রাজাকারের নাতিপুতি।

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের প্যারালাল হিসেবে দাঁড় করানো হয় তাদের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, বলেন নাই উনি, এ দেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন। মাস্টার সেজে এ দেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এ ভূত আসলে নতুন ভূত না। শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com