• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের ভুল-ত্রুটি সমালোচনার মাধ্যমে তুলে ধরার আহ্বান

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:১৮
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৫:১৮

960002 7

সরকারের ভুল-ত্রুটি সমালোচনার মাধ্যমে তুলে ধরার আহ্বান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সরকারের যেকোনো ভুল-ত্রুটি যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস মেয়াদ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মাহদী আমিন বলেন, “সামনের দিনগুলোতেও যেকোনো ভুল-ত্রুটি আপনারা যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও সরকারের ইতিবাচক উদ্যোগ এবং জনকল্যাণমূলক পদক্ষেপে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে।”

মুখপাত্র হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তার গ্রহণ ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। আমাদের দায়িত্ব মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা।”

মাহদী আমিন বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারেক রহমান দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ নির্বাসন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকরা গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র দু’মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, তা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com