• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবো

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ২:৩২
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ২:৩২

001 2

সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবো

নিউজ ডেস্ক

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে তারা ঢাকায় এসেছেন। যতক্ষণ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন। মহাসমাবেশ থেকে সর্বোচ্চ কঠোর কর্মসূচি প্রত্যাশা করছেন তারা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে বিভিন্ন জেলা থেকে নয়াপল্টনে আগত নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এমন কথা জানা গেলো।

গাজীপুরের বিএনপি নেতা ইকবাল হাসান সরকার বলেন, ‘দফা এক, দাবি এক; শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি আদায়ে প্রয়োজনে রাষ্ট্রপতি ভবন ঘোরাও কর্মসূচি চাই। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে ততক্ষণ আমরা রাস্তায় আমরণ অবস্থান করবো।’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ বলেন, ‘১৫ বছর ধরে নির্যাতিত হচ্ছি। জনগণকে মুক্তি দিতে, জনগণের গণঅধিকার, ভোটের দাবি নিয়ে রাস্তায় এসেছি। আমাদের এক দফা, এক দাবি; শেখ হাসিনার পদত্যাগ। সরকারের পদত্যাগ ঘটিয়ে বাড়ি ফিরবো। কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করছি, প্রয়োজনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেন। আমরা রাস্তায় থাকবো।’

শেরপুর জেলা যুবদল নেতা সাজ্জাদুল আলম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবি আদায়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে রাজপথ বন্ধ করে দিতে চাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com