• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১ মে নয়াপল্টন থেকে বাংলামোটর র‌্যালি করবে শ্রমিক দল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১১:০৮

96663696 2 7

১ মে নয়াপল্টন থেকে বাংলামোটর র‌্যালি করবে শ্রমিক দল

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বুকে হাত দিয়ে এ কথা বলতে পারব না যে বাংলাদেশে দৈনিক ৮ ঘণ্টার বেশি কোনো শ্রমিককে কাজ করানো হয় না। যদিও আমাদের দেশের শ্রম আইন বলে ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। আমাদের দেশের লাখ লাখ শ্রমজীবী মানুষ দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হয়।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সরকার অত্যাবশক পরিষেবা আইন করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, শ্রমিকদেরও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর মাধ্যমে দ্রুত সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। শ্রমিক দিবসে এসব কালাকানুন বাতিলের দাবি জানানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী ১ মে নয়াপল্টনে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিকদল। সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে জানিয়ে তিনি বলেন, আমরা ৩টার মধ্যে সমাবেশ করব, তারপরে শোভাযাত্রা করব বাংলামোটর পর্যন্ত চাইব দেখি কতদূর দেয়।

বিএনপির চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচি ১ মে ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আরও বলেন, শ্রমিকদের সমাবেশ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা হওয়ার কথা না। তবে সেখানে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন যদি কিছু বলে ফেলে বলা যায় না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com