• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৭
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৭

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত
 

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এর নবায়ন নিয়ে নতুন কোনো আশার আলো বা সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন, কিন্তু আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো তৎপরতা নিয়ে নতুন কিছু জানাননি।

উল্টো আগের ব্রিফিংগুলোতে দেওয়া নিজের পুরোনো অবস্থানেই অটল থাকার কথা জানান জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও একই ধরনের অস্পষ্টতা ও পুরোনো সুর বজায় রাখেন তিনি।

চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুহূর্তে এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে জয়সওয়াল জানান, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক ধরে রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য জেআরসি বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। বৈঠক থেকে কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি তা কেবল কারিগরি পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো নতুন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তীতে জানাতে পারবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম