• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দিতে কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৪৯
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৪৯

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দিতে কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশী কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।ঘড়ি কিনুন

ভারতের ও পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার উদাহরণ তুলে ধরে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ও লেভেল ও এ লেভেলকে নিজস্ব এইচএসসি সমমানের সাথে সমন্বয় করার স্পষ্ট নীতিমালা রয়েছে। আমাদের দেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সর্বস্তরে সমতা নিশ্চিতে কাজ করছে।

তিনি জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় যেন সমতারভিত্তিতে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠনের পর তাদের প্রয়োজনীয় সুপারিশের আলোকে নীতিমালা প্রণয়ন করবে। এ সময় শিক্ষামন্ত্রী ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ।

অনুষ্ঠানে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস এর সভাপতি মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সহকারী গিয়াস উদ্দিন (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com