• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ৪:০৮

96000285

শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা

জনতার আওয়াজ ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৬০ থেকে ৭০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই রঙিন টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।

সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশ শুরুর আগে মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ কয়েকজন শিল্পী।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং শিমুল বিশ্বাসসহ প্রমুখ নেতা উপস্থিত রয়েছেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যান চলাচল স্বাভাবিক থাকলেও জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com