• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্মানখাতে পরিবেশবান্ধব ‘হলো ব্লকের’ ব্যবহার বাড়াতে হবে

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৪৭
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৪৭

নির্মানখাতে পরিবেশবান্ধব ‘হলো ব্লকের’ ব্যবহার বাড়াতে হবে

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ‘হলো ব্লক’-এর ব্যবহার বাড়ানোর প্রতি জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া নির্মাণ খাতে ‘হলো ব্লক’-এর প্রয়োগ নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতাদের সঙ্গে সচিবালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে ‘হলো ব্লকের’ প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com