• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ১২:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ১২:৪২

 

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৪ পয়েন্ট এগিয়ে ছিল। এর মধ্যে একটি লোনা ছিল।

বৃহস্পতিবার বিকেলে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেনিয়াকে বাংলাদেশ ৩৪-৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে।

গত আসরেও বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। গত আসরের মতো এই আসরেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে কেনিয়ার মুখোমুখি হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম