• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৮
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৮

এবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা

নিউজ ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানা হিসাব নিকাশে বাংলাদেশে আসছেন একের পর এক বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভে। ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তার একদিন আগে শনিবার বাংলাদেশে আসবেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লে­খ করা হয়েছে। কান্নি উইগনারাজা ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব
বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রশংসা রুশ পররাষ্ট্রমন্ত্রীর
এদিকে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার সন্ধ‌্যায় ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মা‌ন্টিট‌স্কি উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। এ সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।

বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com