• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৮
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৮

ScreenHunter 9135 Sep. 06 13.33

এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার ১ ( জুড়ী বড়লেখা ) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবীদ এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তাঁর অবদান ছিল অপরিসীম।”

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরী সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তাঁর মৃত্যুতে দেশবাসী একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং মৌলাভীবাজার জেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।“

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com