• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

এক বছরে দুই ট্রেন দুর্ঘটনা, স্পেনের পরিবহন মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:০৮
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:০৮

এক বছরে দুই ট্রেন দুর্ঘটনা, স্পেনের পরিবহন মন্ত্রীর পদত্যাগ
 

স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন। রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে উরদা শহরের কাছে মারাত্মক ট্রেন সংঘর্ষের ছয় দিন পর তিনি পদত্যাগ করলেন। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৬৯ জন নিহত এবং বহু মানুষ আহত হন। গত বুধবার একটি দ্রুতগামী ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সংবাদ বিশ্লেষণ

কংগ্রেসে দীর্ঘ শুনানির পর পুয়েন্তে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, স্পেনের মতো একটি দেশে এক বছরের কম সময়ের মধ্যে এ ধরনের দুটি মারাত্মক দুর্ঘটনার পর কোনো পরিবহন মন্ত্রীর পদে বহাল থাকা সম্ভব নয়। গত জানুয়ারি মাসের একই লাইনে ঘটা আরেকটি দুর্ঘটনাকে ইঙ্গিত করে, যাতে ৪৬ জন নিহত হয়েছিল। গত সপ্তাহের এই দুর্ঘটনা ইউরোপের আধুনিক ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা এবং ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে বড় ট্রেন বিপর্যয়।

বিরোধীদের তীব্র চাপ এবং সরকারের কিছু মিত্রের দাবির মুখে পুয়েন্তেকে এই পদত্যাগ করতে হলো। রক্ষণশীল পিপলস পার্টি (পিপিপি) এবং ফার্স্ট-রাইট দল বক্স তার পদত্যাগ দাবি করেছিল। সমালোচকরা বলছেন, মন্ত্রী মানুষের ভুলের ওপর দোষ চাপিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন। এই পদত্যাগের ফলে আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের আগে সোশালিস্ট নেতৃত্বাধীন সরকারের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম