• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৭:৫৫
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৭:৫৫

 

সিনিয়র করেসপন্ডেন্ট
একদিনের ব্যবধানে দেশে করোনার শনাক্ত ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১২১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২৩৪ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৬ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম