• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:০৪
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:০৪

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতির আলোয় আসেন সংগীতশিল্পী জৈসমীন সৈন্ডলাস। একের পর এক অনুষ্ঠানে মোহিত করেছেন ভক্ত-অনুরাগীদের। প্রথমবার কলকাতায় আসতে চলেছেন এ গায়িকা। আয়োজন হচ্ছে এক বড় কনসার্টের। ইতোমধ্যে শুরু হয়েছে সেই প্রস্তুতি। শুরু হয়ে গেছে টিকিট বিক্রিও। তার গানের তালে মেতে ওঠার অপেক্ষায় কলকাতা শহরের সংগীতপ্রেমীরা।

 

আগামী ১২ ডিসেম্বর কলকাতা শহরে বসতে চলেছে ‘ইউনিটি কনসার্ট সিজন ২’-এর আসর। অ্যাকোয়াটিকায় বিকাল ৫টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সাড়ে ৯টা পর্যন্ত। সেখানেই গান শোনাবেন জৈসমীন সৈন্ডলাস।

আয়োজক সংস্থার কর্ণধার সম্বুদ্ধ ঘোষের বলেছেন, জৈসমীন সৈন্ডলাস প্রথমবার কলকাতায় আসছেন। এ সংগীতশিল্পীর অনুষ্ঠান ঘিরে সাড়াও মিলছে অনেক। সে কারণেই দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। তা ছাড়া ওর একাধিক গান সুপারহিট। এখন পাঞ্জাবি গানের জনপ্রিয়তাও তুঙ্গে। ফলে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।

 

তবে এত বড়মাপের অনুষ্ঠানে নিরাপত্তার বন্দোবস্ত কী রকম থাকছে? এমন প্রশ্নের উত্তরে সম্বুদ্ধ ঘোষ বলেন, পুলিশ ও দমকলের প্রয়োজনীয় অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অনুষ্ঠানের বীমার ব্যবস্থাও রয়েছে। মোতায়েন করা হবে বেসরকারি নিরাপত্তারক্ষী।

তিনি বলেন, পুলিশের অনুমতি ছাড়া এত বড় কনসার্ট আয়োজন করা সম্ভব নয়। প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধু কনসার্ট নয়, শিল্পীর কলকাতা সফরের সূচিও ইতোমধ্যে অনেকটা চূড়ান্ত বলে জানিয়েছেন সম্বুদ্ধ ঘোষ।

আগামী ১১ ডিসেম্বর আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন জৈসমীন। পর দিন ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পৌঁছানোর কথা তার। শহরে থাকাকালে তার থাকার ব্যবস্থা করা হয়েছে একটি বিলাসবহুল হোটেলে। ১৩ ডিসেম্বর কলকাতা ছাড়ার কথা শিল্পীর।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, বাংলা বিনোদন জগতের একাধিক শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হতে পারে সংসদ ও বিধায়কদেরও। যদিও কারা শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫ হাজার টাকা। দর্শকদের সুবিধার্থে থাকছে একাধিক বিভাগ। সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফ্য়ানপিট, ভিআইপি, লাউঞ্জ এবং গুলাবি লাউঞ্জের মতো বিভিন্ন বিভাগে টিকিট কাটার সুযোগ রয়েছে। আয়োজকদের আশা— সেদিন প্রায় ১০ হাজার দর্শকের সমাগম হতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম