• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নভেম্বরে শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:৩০
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:৩০

নভেম্বরে শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী নভেম্বরে শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

তিনি বলেন, ‘রাতের কক্সবাজারকে আরও আকর্ষণীয় করতে আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী কার্নিভালের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পর্যটন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

চেয়ারম্যান বলেন, ‘বিগত বছরে দেশীয় পর্যটন বাড়লেও বিদেশি পর্যটক বাড়েনি। অনেকের অভিযোগ, দিনে ঘোরাঘুরির পর রাতে বিনোদনের তেমন সুযোগ থাকে না। তাই কক্সবাজারের হোটেল শৈবালে আন্তর্জাতিক এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।’

তিনি জানান, কার্নিভালে ফুড জোনসহ বিনোদনের জন্য মোট ১১টি জোন থাকবে। টিকিটের প্রবেশমূল্য ২০০ টাকা। কার্নিভালের প্রচার হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি স্থানীয় জনগণ ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com