• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিচ্ছেদ পেরিয়ে সুখের ভেলায় ব্রিটানি

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:০২
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:০২

বিচ্ছেদ পেরিয়ে সুখের ভেলায় ব্রিটানি
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
এক সময় ভেবেছিলেন, বিচ্ছেদের পর জীবনটা কীভাবে এগোবে! বয়স তখন মাত্র ৩৭। স্বামীকে ছেড়ে একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে ছিল পোষা কুকুর। সামনে কী অপেক্ষা করছে, কিছুই জানতেন না। সেই কঠিন সময় পেরিয়ে এখন সুখে ভেলায় ভাসছেন ব্রিটানি স্নো, অতীতের বিচ্ছেদের জন্যই কৃতজ্ঞ এই আমেরিকান অভিনেত্রী।

সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্ট ‘আর্মচেয়ার এক্সপার্ট’-এ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে সাবেক স্বামী টাইলার স্ট্যানাল্যান্ডের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ ওঠে। ব্রিটানি জানান, জীবনের সেই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। বর্তমান সম্পর্কের দিকে তাকালে অতীতের সিদ্ধান্তের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারেন তিনি।

২০২০ সালের মার্চে টাইলারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ব্রিটানি। টাইলার ছিলেন রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। পরে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘সেলিং দ্য ওসি’-তে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজন বিচ্ছেদের ঘোষণা দেন। ২০২৩ সালের জুলাইয়ে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

বিচ্ছেদের পর জীবনের অনিশ্চয়তা তাকে বেশ ভুগিয়েছে। তবে বন্ধুদের সহযোগিতা পেয়েছেন। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীদের গল্পও তাকে সাহস জুগিয়েছে। অনলাইনে অন্য নারীদের জীবনসংগ্রামের কথা পড়তেন তিনি। বুঝতে পেরেছেন, জীবনের শেষ অধ্যায় বলে কিছু নেই।

বর্তমানে ফটোগ্রাফার হান্টার মোরেনোর সঙ্গে সম্পর্কে রয়েছেন ব্রিটানি। নতুন সম্পর্ক তাকে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। অতীতের কষ্ট এখন আর তার কাছে কেবল বেদনার স্মৃতি নয়। সেই অভিজ্ঞতাই নিজের জীবনকে নতুনভাবে চিনতে সাহায্য করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম