• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন সিসিক মেয়র আরিফ

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৯:১২
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৯:১২

 

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মূলত কেন্দ্রের নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে দল বড়। একজন ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় দলের হাইকমান্ড মনে করেছেন, একজন মেয়র হিসেবে নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে বিএনপির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম