• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বান্দরবানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করা হবে : প্রতিমন্ত্রী অমিত

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:২৭
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৫:২৭

9666639 1

বান্দরবানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করা হবে : প্রতিমন্ত্রী অমিত

বান্দরবান প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভেঙে যাওয়া ঘর-বাড়ি সরকারি উদ্যোগে সংস্কার করা হবে। এছাড়া বন্যা ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার।

এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বন্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com